English

← সূরার তালিকা দেখুন ← আগের সূরাপরের সূরা →

94. Ash-Sharh (The Consolation)

سُورَةُ الشَّرۡحِ · 8 আয়াত · মক্কী

এই কারীর পুরো সূরার একটানা অডিও ফাইল নেই — নিচের "সব আয়াত একটানা শুনুন" বোতামে একটার পর একটা আয়াত বাজবে।

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ ﴿1﴾

আমি কি আপনার বক্ষ উম্মুক্ত করে দেইনি?

وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ ﴿2﴾

আমি লাঘব করেছি আপনার বোঝা,

ٱلَّذِىٓ أَنقَضَ ظَهْرَكَ ﴿3﴾

যা ছিল আপনার জন্যে অতিশয় দুঃসহ।

وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ ﴿4﴾

আমি আপনার আলোচনাকে সমুচ্চ করেছি।

فَإِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًا ﴿5﴾

নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।

إِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًۭا ﴿6﴾

নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।

فَإِذَا فَرَغْتَ فَٱنصَبْ ﴿7﴾

অতএব, যখন অবসর পান পরিশ্রম করুন।

وَإِلَىٰ رَبِّكَ فَٱرْغَب ﴿8﴾

এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন।